ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১১-১০
  • ৩৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্যও সম্প্রচারমন্ত্রী ও পরিবেশবিদ ড. হাছান মাহমুদ বলেছেন, বিশ্বব্যাপী কৃষিখাতে কার্বন নিঃসরণ কমানোর চাপের মুখেও দেশে খাদ্য নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না ।
মিশরের শারম আল শাইখে চলমান ২৭তম বিশ্ব জলবায়ু সম্মেলনে মূল সম্মেলনের পাশাপাশি বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ প্যাভিলিয়নে খাদ্য মন্ত্রণালয় আয়োজিত ‘বাংলাদেশের খাদ্য ব্যবস্থাপনায় জলবায়ু সহিষ্ণুতা গড়ে তোলা’সেশনে প্রধান অতিথির বক্তৃতায় ড. হাছান এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষকে খাদ্য যোগান দেয়াই একটা বড় চ্যালেঞ্জ। পঞ্চাশের দশকে যখন এই জনপদের জনসংখ্যা সাড়ে পাঁচ কোটি ছিল, তখন থেকেই এখানে খাদ্য ঘাটতি দেখা দেয়। প্রতি বছর কৃষি জমির পরিমাণ এক শতাংশ করে কমে। আর এখন আমাদের জনসংখ্যা প্রায় ১৭  কোটি। তবুও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছেন।
কিন্তু যখন কৃষিখাত থেকে মিথেন, কার্বন নিঃসরণ কমাতে বলা হয়, তখন সেটি আমাদের জন্য বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় উল্লেখ করেন মন্ত্রী। এ ক্ষেত্রে প্রত্যয় ব্যক্ত করে হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের কৃষিখাতে কার্বন নিঃসরণ কমাতে বলা হলেও খাদ্য নিরাপত্তা নিশ্চিত রেখেই আমাদের কৃষিকে জলবায়ু সহিষ্ণু করতে হবে। খাদ্য নিরাপত্তা বিঘিœত করে আমরা কিছু করতে পারবো না।
খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ হাবিবুর রহমান হোছাইনীর সঞ্চালনায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মনিরুজ্জামান, পরিবেশবিদ সেলিম উল হক, বিশ্ব খাদ্য সংস্থার প্রতিনিধি ন্যান্সি আবুরটো, গ্লোবাল এলায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন) এর নির্বাহী পরিচালক ড. লরেন্স হাদ্দাদ প্রমুখ এই সেশনে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat