ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১১-০৯
  • ৭৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জ-গজারিয়া রুটে বহু প্রতিক্ষীত ফেরি চলাচল উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে ফেরি চলাচল উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
এ সময় বিআইডব্লিউটিসির পরিচালক (কারিগরি ও প্রশাসন) মো. রাশেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল আবেদিন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন ।
এর ফলে গজারিয়া উপজেলার সাথে জেলা শহরের সড়ক যোগাযোগ পুন:স্থাপিত হলো। এতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সাথে ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েরও দূরত্ব কমবে।বেলা ১২ টায় ফেরি ‘স্বর্ণ চাপা’ গজারিয়ার কাজীপুরা ঘাট থেকে রওয়ানা দিয়ে ২০ মিনিটের মধ্যেই মুন্সীগঞ্জ প্রান্তের চরকিশোরীগঞ্জ প্রান্তে পৌঁছায়। প্রথম ট্রিপে ফেরিতে ৪টি যানবাহন পারপার হয়। এর আগে মুন্সীগঞ্জ-গজারিয়া মেঘনায় এই ফেরি সার্ভিস ২০১৮ সালের ৩ জুন উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিআইডব্লিউটিসির পরিচালক (কারিগরি ও প্রশাসন) মো. রাশেদুল ইসলাম বলেন, যানবাহনের চাপ বৃদ্ধি পেলে পর্যায়ক্রমে ফেরিও বাড়ানো হবে। এই রুটে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সাথে ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের দূরত্ব কমবে। রাতদিন ২৪ ঘন্টা সবধরনের যানবাহন পারাপার করা হবে। দেড় কিলোমিটারের দূরত্বের এই ফেরি রুটে এখন তিনটি ফেরি চলবে । এতে গাজারিয়ার সাথে দূরত্ব কমবে প্রায় ৪৩ কিলোমিটার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat