ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১১-০৮
  • ৭৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৮ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত ভোররাতে উপজেলার চাটখিল পৌরসভার নিউ মার্কেট সংলগ্ন সিএন্ডবি রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোলেমান ফার্মেসিতে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের ৮টি দোকানে আগুন ছড়িয়ে পড়লে দোকানগুলো পুরোপুরি পুড়ে যায়। তাৎক্ষণিক চাটখিল, সোনাইমুড়ি ও রামগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।কিন্তু তার আগেই আগুনে দুটি ফার্মেসি, একটি হার্ডওয়্যার দোকান, একটি সাইকেল পার্টসের দোকান, একটি চা দোকানসহ আটটি পুড়ে ছাই হয়ে যায়।
চাটখিল ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আবুল কালাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat