ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১১-০৮
  • ৬৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কোচ রাল্ফ হাসেনহাটেলকে বরখাস্ত করেছে প্রিমিয়ার লিগে ধুকতে থাকা সাউদাম্পটন। নতুন কোচ হিসেবে লুটন বস নাথান জোনসের সাথে আলোচনাও শুরু করে দিয়েছে প্রিমিয়ার লিগের রেলিগেশন জোনে থাকা ক্লাবটি।
সোমবার নিউক্যাসলের বিপক্ষে ৪-১ গোলের পরাজয়ের মাধ্যমে ১৩ লিগ ম্যাচে অষ্টম হারের স্বাদ পায় দক্ষিনাঞ্চলীয় ক্লাবটি আর এতেই হাসেনহাটেলের বিদায় তরান্বিত হয়। 
এক বিবৃতিতে সাউদাম্পটনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘পরিবর্তনের এটাই সঠিক সময় ছিল। ২০১৮ সালের ডিসেম্বরে কোচ হিসেবে নিয়োগ পান হাসেনহাটেল। ক্লাবের  প্রতি অসধারণ অবদান রেখে তিনি বিদায় নিচ্ছেন। তার অধীনে সাউদাম্পটন বেশ কিছু অসাধারণ জয় পেয়েছে। ক্লাবের অবকাঠামোগত উন্নয়ন ও দল গঠনে গুরুত্বপূর্ণ অবদানের পিছনেও তার কৃতিত্ব রয়েছে।’
চ্যাম্পিয়নশীপ ক্লাব লুটনের থেকে ইতিবাচক সাড়া পাবার পরেই সাউদাম্পটন জোনসের সাথে আলোচনা শুরু করেছে। পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ক্লাবের পক্ষ থেকে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে। 
লুটনে সীমিত বাজেটের মধ্যেও জোনস অসাধারন কাজ করেছেন। গত মৌসুমে জোনসের অধীনে লুটন চ্যাম্পিয়নশীপ প্লে-অফে অংশ নেয়। ব্রাইটনের সাবেক এই ডিফেন্ডার ২০১৬ সালে কেনিলওয়ার্থ রোড থেকে স্টোকে সংক্ষিপ্ত সময় কাটানোর পর লুটনের দায়িত্ব গ্রহণ করেন। এবারের মৌসুমে বর্তমানে লুটন টেবিলের অষ্টম স্থানে রয়েছে। 
শেষ পর্যন্ত সাউদাম্পটনের যোগ দিলে শনিবার বিশ^কাপের আগে লিভারপুলের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে জোনসকে। বুধবার লিগ কাপে শেফিল্ডের বিপক্ষে ম্যাচে অন্তর্বর্তীকালীণ কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন রুবেন সেলেস। 
চার বছর আগে মার্ক হিউজেসের স্থলাভিষিক্ত হয়েছিলেন হাসেনহাটেল। ২০১৯/২০ মৌসুমে ১১তম অবস্থানে থেকে লিগ শেষ করা ছিল তার সোর সাফল্য। পরের মৌসুমে তার অধীনে সাউদাম্পটন এফএ কাপের সেমিফাইনালে খেলেছিল। 
এবারের মৌসুমে পঞ্চম ম্যানেজার হিসেবে প্রিমিয়ার লিগ থেকে বরখাস্ত হলেন হাসেনহাটেল। ক্লাবের বাজে পারফরমেন্সে এর আগে বিদায় নিয়েছেন বোর্নমাউথের স্কট পার্কার, চেলসির থমাস টাচেল, উল্ফসের ব্রুনো লাগে ও এ্যাস্টন ভিলার স্টিভেন জেরার্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat