ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১১-০৭
  • ৬৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্রিটেনের প্রধানমন্ত্রীর  দায়িত্ব নেয়ার পর এই প্রথম ঋষি সুনাক জাতিসংঘ জলবায়ু সম্মেলনের ফাঁকে সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সাথে সাক্ষাত করবেন।
মাখোঁর দপ্তর এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
রোববার শুরু হওয়া জাতিসংঘের কপ২৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে মাখোঁ ও সুনাকসহ বিশ্বের অনেক দেশের রাষ্ট্র ও সরকার প্রধান মিশরে একত্রিত হচ্ছেন।
মাখোঁ ও সুনাক গত মাসের শেষের দিকে টেলিফোনে কথা বলেন। এ ব্যাপারে ডাউনিং স্ট্রিট জানায়, চ্যানেল জুড়ে অভিবাসী ক্রসিং প্রতিরোধে বৃহত্তর সহযোগিতার বিষয়ে উভয়ে সম্মত হন।
এদিকে ডাউনিং স্ট্রিট জানায়, ব্রিটেনের নব নির্বাচিত প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ‘চ্যানেল রুটটিকে মানুষ পাচারকারীরা যাতে কোনভাবেই ব্যবহার করতে না পারে সেটি নিশ্চিত করা উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ।’
ব্রিটেনের সংবাদপত্র দ্য মেইল অন সানডেতে প্রকাশিত একটি নিবন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান বলেছেন, তিনি এক্ষেত্রে বৃহত্তর সহযোগিতা গড়ে তুলতে এবং যুক্তরাজ্যের নজরদারি প্রযুক্তি আরো বেশি ব্যবহার করতে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিনের সাথে কাজ করছেন।
এই বছর রেকর্ড ৩৭,৫৭০ জন ছোট নৌকায় চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডে গেছেন।
দ্য মেইল অন সানডে জানায়, সুনাকের সরকার ফ্রান্সের সাথে ক্রস-চ্যানেল সহযোগিতার বিষয়ে ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যে’ একটি চুক্তি স্বাক্ষর করতে চায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat