ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১১-০৬
  • ৫৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী  শেখ হাসিনাকে নিয়ে  উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এস আই আশরাফুল আলম। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম তার দু’ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরআগে আজ রোববার সকালে গুলশানের বাসা থেকে সুলতানাকে গ্রেফতার করে র‌্যাব-৩ এর সদস্যরা। এদিন রাজধানীর পল্টন থানায় এ মামলা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ । 
মামলার অভিযোগ থেকে জানা যায়, সুলতানা ২০২২ সালের ১ সেপ্টেম্বর বিএনপি’র এক কর্মসূচিতে  প্রকাশ্যে জনসম্মুখে মিডিয়া অনলাইন কর্মীদের উপস্থিতিতে বক্তৃতায় বলেন, ‘শেখ হাসিনা একজন নির্লজ্জ মহিলা। ওনাকে ঘাড় ধরে সংসদ থেকে বের করে দিবো। বাংলাদেশের চেহারা ওনাকে দেখতে দিবো না। আমি শেখ হাসিনাকে জানি, সে একজন বাজে মহিলা, একজন অবিবেচক, নিষ্ঠুর, ডাইনি মহিলা। প্রধানমন্ত্রী হওয়ার কোন যোগ্যতা তার নেই। বাবা রাজনীতি করতো তাই প্রধানমন্ত্রী হয়েছেন।’ 
প্রধানমন্ত্রীসহ বিচার বিভাগকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে আসামি এ ধরনের অশালীন মন্তব্য করায় এই মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat