ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১১-০৫
  • ৬০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টি-টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়লেন মোহাম্মদ নবি। টি-টোয়েন্টি বিশ্বকাপ অষ্টম আসরে সুপার টুয়েলভে  গতকাল  নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৪ রানে  পরাজিত হওয়ার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দের নবি। 
অধিনায়কত্ব ছাড়ার কারণ হিসেবে নবি বিশ্বকাপে দলের প্রস্ততির ঘাটতি এবং নির্বাচক ও ম্যানেজমেন্টের সাথে মনমালিন্যের কথা উল্লেখ করেন। 
লিখিত বিবৃতিতে নবি জানিয়েছেন, ‘আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শেষ হল। নিজেদের এবং সমর্থকদের প্রত্যাশা মতো খেলতে পারিনি আমরা। সকলের মতো এমন ফলাফলে আমরা অত্যন্ত হতাশ। বড় প্রতিযোগিতার জন্য গত এক বছরে আমরা ভাল প্রস্তুতি নিতে নিতে পারিনি। অধিনায়ক হিসাবে যেমন প্রস্তুতি আশা করেছিলাম, তেমন হয়নি। গত কয়েকটি সফরে নির্বাচন কমিটি বা দল পরিচালন কমিটিও ঠিক ছিল না। সব মিলিয়ে দলের ভারসাম্যের উপর প্রভাব পড়েছে।’
তিনি আরও বলেন, ‘সকলকে যথাযথ সম্মান দিয়ে অধিনায়কত্ব থেকে অব্যাহতি দিচ্ছি। যখন ম্যানেজমেন্ট এবং দলের আমার প্রয়োজন হবে তখন আমার দেশের হয়ে খেলা চালিয়ে যাবো। আমি আপনাদের প্রত্যেককে আমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই। বিশেষ করে যারা বিশ্বকাপে ম্যাচগুলো বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার পরও মাঠে এসেছিলেন এবং যারা বিশ্বব্যাপী আমাদের সমর্থন করেছেন। আপনাদের ভালবাসা সত্যিই আমাদের কাছে অনেক অর্থবহ। আফগানিস্তান দীর্ঘজীবী হোক।’
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে রশিদ খান দায়িত্ব ছাড়লে দ্বিতীয়বারের মত আফগানিস্তানের অধিনায়কত্ব পান নবি। এর আগে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত আফগানিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
২০২১ বিশ্বকাপ থেকে নবির অধীনে ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১০টিতে জিতেছে ও  ১৩টিতে হেরেছে আফগানিস্তান। সব মিলিয়ে ৩৫টি টি-টোয়েন্টিতে ১৬টিতে জয় ও ১৯টিতে হেরেছে দল।
চলমান বিশ^কাপে কোন জয়ের দেখা পায়নি আফগানিস্তান। ৫ ম্যাচের মধ্যে ৩টিতে হেরেছে তারা। আর ২টি ম্যাচ বৃষ্টিতে পন্ড হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat