ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১১-০৫
  • ৪৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাশিয়ার কোস্ট্রোমা শহরের একটি ক্যাফেতে রাতে অগ্নিকান্ডে ১৩ জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এ কথা জানিয়েছে।
স্থানীয় গভর্ণর সের্গেই সিতনিকভ টেলিগ্রামে বলেছেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী আগুনে ১৩ জনের মৃত্যু হয়েছে।’
রাশিয়ান সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, মস্কোর প্রায় ৩০০ কিলোমিটার (১৮০ মাইল) উত্তর-পূর্বের এই শহরে রাতে আগুন লাগলে ভবনটি থেকে ২৫০ জনকে সরিয়ে নেওয়া হয়।
সিতনিকভ বলেছেন, ‘পলিগন’ নামের ক্যাফেতে ছড়িয়ে পড়া আগুন সকাল প্রায় সাড়ে ৭টায় নিয়ন্ত্রণে আনা হয়েছে।
তিনি বলেন, অন্তত আরও পাঁচজন আহত হয়েছেন, তবে তাদের হাসপাতালে ভর্তি করার দরকার নেই।
স্থানীয় জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, তারা রাত ২টার দিকে আগুনের খবর পেয়েছে এবং আগুন ৩,৫০০ বর্গ মিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat