ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১১-০২
  • ৭৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকার দোহার উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন।
মাহমুদপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী (নৌকা) ৪ হাজার ৬৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক উজ্জামান (আনারস) ৩ হাজার ১০২ ভোট পেয়েছেন।
রাইপাড়া ইউনিয়নে আমজাদ হোসেন (নৌকা) ৬ হাজার ২৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল ইসলাম (চশমা) ১ হাজার ৭০৮ ভোট পেয়েছেন ।
সুতারপাড়া ইউনিয়নে শেখ নাসির উদ্দিন (নৌকা) ৩ হাজার ২২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চঞ্চল মোল্লা (চশমা) ২ হাজার ৪৭৯ ভোট পেয়েছেন।
দীর্ঘ প্রায় ২০ বছর পর ভোট দিতে পেরে মাহমুদপুর ইউনিয়নের ভোটার, দোহারের জয়পাড়া কলেজের সাবেক অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন (৬৯) বলেন, বহুল কাংঙ্খিত এই নির্বাচনে জনগণের প্রত্যাশা পুরণ হয়েছে। এই নির্বাচনে ভোটারগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওযার সুযোগ পেয়েছেন। তিনি নিজেও অসুস্থ্য শরীর নিয়ে দুপুর ১২টায় ভোট দিতে আসেন।
চর হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে আসেন চরকুশাইচর গ্রামের আমেনা বেগম (৬৫) বলেন, বয়স হয়েছে কখন যেন মরে যাই । তাই নাতীন নিয়ে এসে ভোট দিয়ে গেলাম ।
দোহার উপজেলার নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, উৎসবমূখর পরিবেশে সকাল থেকে তিনটি ইউনিয়নের ভোটারগণ ভোট দিয়েছেন। কোন কেন্দ্রে অনাকাংখিত কোন ঘটনা ঘটেনি। বেলা ৪টা পর্যন্ত সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী মাঠে ছিলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat