ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১১-০১
  • ৫৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি’র গণবিরোধী চরিত্র ও নেতিবাচক রাজনীতি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অন্যতম হুমকি। মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও গণতন্ত্র তাদের হাতে নিরাপদ নয়।
আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভিত্তিহীন, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি মহাসচিব বলেছেন- দেশের সবাই নাকি এখন বিপদে আছে, ভয়ংকর সংকটে দেশ। ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলতে চাই, দেশের মানুষ আসলে বিপদে আছে বিএনপিকে নিয়ে। নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্ব ঘোচানোর জন্য বিএনপি কখন কী দুর্ঘটনা ঘটিয়ে বসে? এই দুশ্চিন্তায় দেশের জনগণ। জনগণ মনে করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অন্যতম হুমকি হচ্ছে বিএনপির গণবিরোধী চরিত্র ও নেতিবাচক রাজনীতি। মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও গণতন্ত্র তাদের হাতে নিরাপদ নয়।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশ নয়, গভীর সংকটে রয়েছে বিএনপি। সংকটে তাদের পরাশ্রয়ী রাজনীতি। তারা প্রতিদিন আন্দোলনের হুমকি দেয়, কিন্তু এখনো তাদের আন্দোলনের নেতা কে- সেটাই তারা জানে না। 
তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দু’জনেই দন্ডপ্রাপ্ত। একজন এতিমের টাকা আত্মসাৎ করায় দন্ডপ্রাপ্ত হয়েও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরতœ শেখ হাসিনার মহানুভবতায় ঘরে বসে চিকিৎসা গ্রহণের সুযোগ পেয়েছেন। অন্যজন রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে কাপুরুষের মতো বিদেশে পালিয়েছে এবং অর্থপাচার ও দুর্নীতিসহ ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলার মামলায় দন্ডপ্রাপ্ত পলাতক আসামি। নিরাপদ দূরত্বে থেকে নিজে বিলাসী জীবনযাপন করছে আর নেতাকর্মীদের চাঙ্গা করতে দূর থেকে শব্দ বোমা ছুঁড়ছে। স্বপ্ন দেখছে ক্ষমতার ময়ূর সিংহাসনের। সে আশায় গুঁড়ে বালি। 
ওবায়দুল কাদের আরো বলেন, দেশের জনগণ আর পিছনে ফিরে যেতে চায় না। তারা দুর্নীতির বরপুত্র, হাওয়া ভবনের শ্রষ্টা ও দন্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমানকে ক্ষমতায় দেখতে চায় না। 
বিবৃতিতে তিনি বলেন, বর্তমানে দেশে গণতন্ত্রেরও কোন সংকট নেই। সংকট বিএনপির মনন্তত্ত্বে। বিএনপি নেতৃবৃন্দ সর্বদা কৃত্রিম সংকটের দুর্গন্ধ ছড়িয়ে বিভ্রান্তিকর বক্তব্য-বিবৃতি প্রদান করে। স্বাধীনতা গেল বলে হা-হুতাশের রাজনীতি করে। বিএনপিকে এই সংকট থেকে উত্তরণে অপরাজনীতির কৌশল পরিহার করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে তারা সঠিক পথে ফিরে আসলেই তা দেশের রাজনীতির জন্য সহায়ক হবে বলে আশা রাখি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat