ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-১১-০১
  • ১৮৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭ জন রোগীর মৃত্যু হয়েছে। নতুন হাসপাতালে ভর্তি হয়েছে  ৯৮৩ জন। গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৫৩২ এবং ঢাকায় বাইরে বিভিন্ন হাসপাতালে ৪৫১ জন ভর্তি হয়েছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ১৪৮ জন। 
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৫৯৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৩২২ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১ হাজার ২৭৬ জন রোগী। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৩৯ হাজার ৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে ঢাকায় ২৬ হাজার ৫৪৮ এবং ঢাকার বাইরে ১২ হাজার ৪৫৯ জন।
অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৫ হাজার ২৬১ জন। এর মধ্যে ঢাকায় ২৪ হাজার ১৩৭ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১১ হাজার ১২৪ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat