ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১১-০১
  • ৫৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থা সোমবার বলেছে, কিয়েভ তথাকথিত ডার্টি বোমা তৈরি করছে রাশিয়ার এমন অভিযোগের একটি ‘নিরপেক্ষ তদন্তের’ অংশ হিসেবে তারা ইউক্রেন পরিদর্শন শুরু করেছে। খবর এএফপি’র।
সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকরা ইউক্রেনের দুটি স্থানে তদন্ত কার্যক্রম শুরু করেছে এবং তা খুব শিগগিরই শেষ করা হবে।
বিবৃতিতে আরো বলা হয়, আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, তিনি এই সপ্তাহের শেষের দিকে এ দুটি স্থানের সর্বশেষ তদন্ত কার্যক্রম সম্পর্কে তার প্রাথমিক সিদ্ধান্ত প্রদান করবেন।
সেখানে আইএইএ দল পাঠানোর জন্য ইউক্রেন সরকারের একটি লিখিত অনুরোধ অনুসরণ করে এ পরিদর্শন করা হচ্ছে।
মস্কোর সৈন্যের বিরুদ্ধে ডার্টি বোমা ব্যবহারে প্রস্তুতির জন্য রাশিয়া ইউক্রেনকে দায়ী করলেও কিয়েভ সন্দেহ করছে যে রাশিয়া নিজেই একটি ‘মিথ্যা অজুহাত’ তুলে  এ ধরনের তেজস্ক্রিয় (ডার্টি) বোমা ব্যবহার করতে পারে।
সংস্থাটি গত সপ্তাহে বলেছে, তারা এক মাস আগে এ দুটি স্থানের একটি পরিদর্শন করে সেখানে কোন অঘোষিত পারমাণবিক কার্যক্রম বা উপকরণ দেখতে পায়নি।
খবরে বলা হয়, সাধারণত: তেজস্কিয়, জীবাণু বা রাসায়নিক পদার্থ দিয়ে ডার্টি বোমা তৈরি করা হয়ে থাকে, যা বিস্ফোরণে ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষতি সাধন করে।
গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন আইএইএ’কে যত দ্রুত সম্ভব ইউক্রেনের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat