ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১০-২৯
  • ৫৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নানা আয়োজনের মধ্যে দিয়ে কমিউনিটি পুলিশিং ডে- উদযাপন করা হয়েছে। উল্লাপাড়া মডেল থানার আয়োজনে ২৯ অক্টোবর থানা চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম এর নেতৃত্বে সকাল দশটায় থানা চত্বর থেকে আনন্দ শোভা যাত্রা বের করা হয়।
কমিউনিটি পুলিশিং ডে এর শোভা যাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার থানা চত্বরে এসে শেষ হয়। পরে থানা চত্বরে কমিউনিটি পুলিশিং ডে- আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে উল্লাপাড়ায় সামাজিক মূল্যবোধ অনেক বৃদ্ধি পেয়েছে। বাল্য বিবাহ, নারী নির্যাতন, মাদকাসক্তসহ আইন শৃঙ্খলা রক্ষায় কমিউনিটি পুলিশিং কমিটি মূখ্য ভূমিকা পালন করেন। পরিশেষে দেশ রতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্য আস›ন্য জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা প্রতিকে ভোট দিয়ে আগামী দিনের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পুনরায় নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান।
এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মাহফুজ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়সাল কাদির রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা,
উল্লাপাড়া প্রেসক্লাবের আহবায়ক আলহাজ্ব আব্দুল বাতেন হিরু, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক মোঃ জহুরুল ইসলাম, উপজেলার বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সোহেল রানা সোহেল, উল্লাপাড়া পৌর কাউন্সিলর আজিজুল ইসলাম শাহ আলম, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রভাত নন্দি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat