ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১০-২৯
  • ৩৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, শুদ্ধ সংস্কৃতির চর্চা একটি সুন্দর সমাজ গড়তে অপরিহার্য। সৃষ্টিশীল সমাজ গড়তে সাহিত্য ও সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। 
আজ লালমনিরহাট  জেলা পরিষদ অডিটোরিয়াম লালমনিরহাট  জেলা  প্রশাসন আয়োজিত  জেলা সাহিত্য মেলা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  
লালমনিরহাট  জেলা  প্রশাসক  মো. আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট  মো. মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আহমেদ শিবলী, ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর  প্রতীক, লালমনিরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামরুজ্জামান সুজন ও বাংলা একাডেমির উপ-পরিচালক আব্দুল্যাহ-আল ফারুক।  
নুরুজ্জামান আহমেদ  আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। তিনি সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ও চর্চার পরিবেশ তৈরি করে দিয়ে গেছেন। শুদ্ধ সংস্কৃতি চর্চা মানুষকে মানবিক করে গড়ে তোলে। জঙ্গিবাদমুক্ত সৃজনশীল জাতি গঠনে সাহিত্য-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে।
মন্ত্রী আরো বলেন, সাহিত্য মেলার মতো আয়োজন পাঠক ও লেখকদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করবে। নতুন প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস তৈরির জন্য মন্ত্রী সকলকে আহ্বান জানান।
পরে মন্ত্রী সাহিত্য মেলা -২০২২ এর উদ্বোধন ঘোষণা করেন। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি লালমনিরহাট জেলার মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা পরিষদ মিলনায়তনে  শেষ হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat