ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১০-২৮
  • ৫৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে অনাকাঙ্খিত ক্ষয়ক্ষতি এড়াতে গোপালগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
এ উপলক্ষে আজ শুক্রবার গোপালগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ের উদ্যোগে আনসার প্রশিক্ষণ মাঠ এবং বেদগ্রাম ২৩ আনসার ব্যাটালিয়নে বিভিন্ন প্রজাতির ফলদ-বনজ ও ভেষজ বৃক্ষের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গোপালগঞ্জ সার্কেল অ্যাডজুট্যান্ট অজিত ঘোষ, ২৩ আনসার ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার মোঃ মাসুদ হাসান, আনসার ব্যাটালিয়ন এবং আনসার ও ভিডিপি সদস্যরা।
কর্মসূচির বিষয়ে গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ বলেন, ‘ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতিবছর বিভিন্ন ধরনের প্রকৃতিক দুর্যোগ জীবন ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি করে থাকে। এসব অনাকাঙিক্ষত ক্ষয়ক্ষতি প্রশমনের উদ্দেশ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ করেছে।’ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলদ-বনজ ও ভেষজ বৃক্ষের চারা রোপণ করা হয়েছে বলে জানান তিনি।
এছাড়াও কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে গোপালগঞ্জ জেলার পাঁচটি উপজেলায় আনসার ও ভিডিপি কার্যালয়ে এবং চারটি আনসার-ভিডিপি গ্রাম উন্নয়ন ক্লাব সমিতি ও ২৩ আনসার ব্যাটালিয়নে বিভিন্ন প্রজাতির ফলদ-বনজ ও ভেষজ বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat