ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-১০-২৬
  • ৬৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভোলা জেলায় মা ইলিশ রক্ষায় পৃথক অভিযানে ৪৭ জেলেকে জেল-জরিমানা করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত চরফ্যাশন ও সদর উপজেলার তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করা হয়। এছাড়া দৌলতখান উপজেলার মেঘনা নদী থেকে আরো ৭ জেলেকে আটক করা হয়েছে। এসময় ৩টি ট্রলার ও ৮ মণ ইলিশ মাছ জব্দ করা হয়।
চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ৪৫ জেলেকে আটক করা হয়। এদের মধ্যে ৪১ জনকে ৭ দিন করে কারাদন্ড, ২ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা ও ২ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মতিন খান এ দন্ড দেন।
তিনি জানান, অভিযানে ২ টি ট্রলার ও ৮ মণ ইলিশ জব্দ করা হয়। ইলিশ অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। ট্রলার নিলামে বিক্রি করা হবে বলে জানান তিনি।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জামাল হোসেন বলেন, সদর উপজেলার তেঁতুলিয়া নদীর চর চটকিমারা এলাকা থেকে ৪ জেলেকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানার ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ৩ হাজার টাকা করে ১২ হাজার টাকা জরিমানা করেন।
দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজ হাসনাইন জানান, আজ সকালে মেঘনা নদী থেকে ইলিশ শিকারের দায়ে ৭ জেলেকে আটক করা হয়েছে। তাদের বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat