ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-১০-২৫
  • ৪৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) জেলার টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের নবনিযুক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম।
আজ মঙ্গলবার দুপুরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর তিনি পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এসময় বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আনিছুর রহমান, ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) বিপ্লব কুমার সরকার, সাঈদূর রহমান খান, মাশরুকুর রহমান খালেদ, রাজবাড়ীর পুলিশ সুপার মো. শাকিলুজ্জামান, ফরিদপুরের পুলিশ মো. শাহজাহান, মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম, শরীয়তপুরের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আদনান তাইয়ান, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে, ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat