ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১০-২৫
  • ৩৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ন্যাটো প্রধান সোমবার সতর্ক করে দিয়ে বলেছেন, কিয়েভ তথাকথিত তেজস্ক্রিয় (ডার্টি) বোমা ব্যবহারের পরিকল্পনা করছে এমন মিথ্যা দাবি করে রাশিয়া ইউক্রেনে অবশ্যই সংঘাত বাড়াবে না। খবর এএফপি’র।
ইউক্রেন এ ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে মস্কোর পক্ষ থেকে এমন অভিযোগ বারবার করার পর জেন্স স্টেলটেনবার্গ এ কথা বলেন। এক্ষেত্রে আশংকা করা হচ্ছে, ইউক্রেনের এমন অস্ত্র ব্যবহারের অজুহাত দিয়ে মস্কো তা ব্যবহার করে কিয়েভের ঘাড়ে দোষ চাপাতে পারে।
মার্কিন নেতৃত্বাধীন এ সামরিক জোটের প্রধান বলেন, ‘ইউক্রেন তার নিজ ভূখ-ে ডার্টি বোমা ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে রাশিয়ার মিথ্যা এমন দাবির ব্যাপারে তিনি পেন্টাগন প্রধান লয়েড অস্টিন ও ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।
তিনি টুইটারে লিখেছেন, ‘ন্যাটো মিত্ররা রাশিয়ার এই অভিযোগ প্রত্যাখান করেছে। রাশিয়া অবশ্যই এটিকে উত্তেজনার অজুহাত হিসেবে ব্যবহার করবে না। আমরা ইউক্রেনের প্রতি আমাদের সমর্থনে অবিচল রয়েছি।’ 
মস্কো অভিযোগ করেছে যে ইউক্রেন একটি তেজস্ক্রিয় বোমা তৈরির একেবারে কাছাকাছি পৌঁছে গেছে। এ ব্যাপারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জোর দিয়ে বলেন, এই হুমকিটি বাস্তব। 
লাভরভ বলেন, ‘এটি অসত্য তথ্য নয়, গুরুতর সন্দেহ রয়েছে যে এ ধরনের অস্ত্রের ব্যবহার পরিকল্পিত হতে পারে।’
তিনি আরো বলেন, ‘এ ধরনের ভয়ানক উস্কানি প্রতিরোধে আমাদের সক্রিয় চেষ্টা রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat