ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১০-২৩
  • ৪১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোন সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান। 
আজ রোববার জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির  বক্তব্যে তিনি এসব  কথা বলেন।
আব্দুর রহমান বলেন, যারা নির্বাচন ভন্ডুল করার জন্য হুমকি দিচ্ছেন, আওয়ামী লীগের একজন কর্মী বেঁচে থাকতে তা হতে দিবে না। সরকার বদলের একমাত্র পথ হচ্ছে নির্বাচন, অন্য কোন পথে সম্ভব নয়। 
বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের আহবান জানিয়ে তিনি বলেন,  আগামী সংসদ নির্বাচন, বর্তমান নির্বাচন কমিশনের অধিনেই হবে। আর শেখ হাসিনা অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। 
শহিদ ডাঃ আবুল কাশেম ময়দানে আয়োজিত সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মস্তোফা। সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আরিফুর রহমান রকেট।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু, সংসদ সদস্য  শহীদুজ্জামান সরকার বাবলু, সম্মেলনে জেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন। 
সম্মেলনের  দ্বিতীয় অধিবেশনে আনোয়ার হোসেনকে সভাপতি এবং মীর মোয়াজ্জেম হোসেনকে সাধারণ সম্পাদক করে সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন  জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat