ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-১০-২০
  • ৪৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সাংবিধানিক সরকার উচ্ছেদের হুংকার নির্বোধের হুংকার বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদদীন হল মাঠে শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২২- এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগ এ অনুষ্ঠান আয়োজন করে।
রেজাউল করিম আরো বলেন, বর্তমান সরকার বৈধ গণতান্ত্রিক সরকার, সাংবিধানিক সরকার। সাংবিধানিক সরকার উচ্ছেদে ১০ তারিখ, ১২ তারিখ, এই ঈদের পর, ওই ঈদের পর বলে যারা হুংকার দিচ্ছে, এগুলো হচ্ছে নির্বোধের হুংকার। এটা নিয়ে বাড়াবাড়ি করলে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগের শঙ্কা কিন্তু রয়েছে। অশুভ পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে তা প্রতিহত করার বিকল্প নেই। দেশের সাধারণ মানুষ সরকারের পক্ষে আছে।
তিনি বলেন, ইতিহাসের গৌরবময় অর্জনের মূল নেতৃত্বে ছিল ছাত্রলীগ। ’৫২ এর ভাষা আন্দোলন, ’৫৪ এর যুক্তফ্রন্ট, ’৬২ এর শিক্ষা কমিশন আন্দোলন, ’৬৬ এর ছয়দফা আন্দোলন, ’৬৮ এর সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন, ’৬৯ এর গণঅভ্যুত্থান, ’৭০ এর নির্বাচনে বিজয় এবং ’৭১ এর মহান মুক্তিযুদ্ধে অসামান্য ভূমিকা পালন করেছে ছাত্রলীগ। ছাত্রলীগের কাছে জাতির প্রত্যাশাও অনেক।
মন্ত্রী আরও বলেন, কখনও কখনও হোঁচট খাই, রাজনীতির গৌরবময় অধ্যায় বিলীন হয়ে যাচ্ছে কিনা। তবু আশাবাদী থাকি, ছাত্রলীগের আদর্শিক কর্মী যারা, আদর্শিক নেতৃত্ব যারা, তারা কখনও হারবে না। বাঙালি জাতির রাজনৈতিক পরিমন্ডলে ছাত্রলীগ ঘিরেই উৎসমূল। ছাত্র রাজনীতি যেন হয় শিক্ষার কল্যাণে, শিক্ষার্থীদের কল্যাণে, দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনায় বলিষ্ঠ ভ্যানগার্ডের ভূমিকায়। যে ছাত্র ভালোভাবে লেখাপড়া সম্পন্ন করতে পারবে না, জাতির প্রত্যাশা পূরণে সে অনেক জায়গায় হোঁচট খাবে। সেজন্য ভালো করে লেখাপড়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি বই কলম হাতে তুলে দেই, আমি অস্ত্র তুলে দিয়ে মেধাবী ছাত্রদের নষ্ট করার পক্ষে নই। এটাই হচ্ছে ছাত্রলীগের মৌলিক বিশ্বাসের জায়গা।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন শান্তর সঞ্চালনায় ও সভাপতি আজহারুল ইসলাম মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু এবং  হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বিললাল হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat