ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১০-১৪
  • ৪৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) জেলার টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি ফোরামের নেতৃবৃন্দ।
আজ শুক্রবার দুপুরে বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি ফোরামের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান এবং বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী নিয়ামুল বশির ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম-এর নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ সমাধি সৌধের বেদীর পাশে নীরবে দাঁড়িয়ে থাকেন।
এরপর নেতৃবৃন্দ পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭৫- এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন।
এ সময় বাংলাদেশ আওয়ামী তথ্য ও প্রযুক্তি ফোরামের উপদেষ্টা কাজী গোলাম সালেহউদ্দিন (কাজী নওফেল), প্রেসিডিয়াম সদস্য তানভীর আলাদিন, যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাবু, দপ্তর সম্পাদক মো. শাজাহান-সহ সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে, সংগঠনের নেতা-কর্মিদের উদ্দেশ্যে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান বলেন, ১৫ মাস পরে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। নির্বাচনে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat