ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১০-১৩
  • ৪০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, ইলিশ উৎপাদনে আমরা বিশ্বের মধ্যে এক নম্বর স্থানে রয়েছি। সরকারের পক্ষ থেকে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ ও সচেতনতা বৃদ্ধি পাওয়ায় আমরা এই অবস্থানে আসতে পেরেছি। মাছের উৎপাদন বাড়লে জেলেদের আয় রোজগার বৃদ্ধি পাবে এবং জীবন মান উন্নয়ন হবে।
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেডে নৌপুলিশ কর্তৃক আয়োজিত ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’ উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দীপু মনি আরো বলেন,  সরকারের পক্ষ থেকে অভয়াশ্রম এলাকায় যে ২২ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তা জেলেদের মানতে হবে এবং সাগর থেকে মিঠা পানিতে আসা ইলিশকে ডিম ছাড়ার সুযোগ করে দিতে হবে। একজন কৃষক ধান উৎপাদনের জন্য যেমন ৩ থেকে ৪ মাস সময় নেন, জেলেদেরও ইলিশকে বড় হওয়ার সুযোগ করে দিতে হবে। বছরে দুইবার নিষেধাজ্ঞা মানলে বাকি সময়টা ইলিশ ধরতে পারবে।
দীপু মনি বলেন, যেসব জেলে নিষেধাজ্ঞা না মেনে ইলিশ ধরে তাদের পেছনে কাজ করে তাদের চিহ্নিত করতে হবে। আর এসব ব্যক্তি দাদনদার, অর্থশালী কিংবা যে কোনো ব্যক্তি জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় আনতে হবে।
সভায় সভাপতিত্ব করেন নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি)  মো. কামরুজ্জামান। বক্তব্য রাখেন নৌপুলিশ প্রধান অতিরিক্ত আইজি শফিকুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল¬ুর রহমান, বাবুর জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, সাংবাদিক এমআর ইসলাম, চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ গবেষক ড. মোহাম্মদ আশরাফুল আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat