ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-১০-১৩
  • ২৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার রাতে কাজাখের রাজধানী আস্তানায় পৌঁছেছেন। আগামী দুই দিনে তিনি একসঙ্গে তিনটি বহুপাক্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন।
সম্মেলনের আয়োজক কাজাখস্তানের রাজধানী আস্তানায় বৃহস্পতিবার ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার ইন এশিয়া’র (সিআইসিএ) এই শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে।
সিআইসিএ  সদস্য দেশগুলোতে এশিয়ার  ৯০ শতাংশ এলাকা রয়েছে এবং বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক এই অঞ্চলে বসবাস করে। সিআইসিএ’র বর্তমান সদস্য দেশের সংখ্যা ২৭।
আস্তানায় ১৪ অক্টোবর পুতিন সিআইএস (কমনওয়েলথ অব ইনডিপেন্ডেন্ট স্টেট) কাউন্সিলের সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সম্মেলনে যোগ দেবেন। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত বর্তমানে স্বাধীন দেশগুলো নিয়ে সিআইএস গঠিত। পাশাপাশি ‘রাশিয়া-মধ্য এশিয়া’ বিন্যাসেও একটি মিটিং অনুষ্ঠিত হবে।
আস্তানায় পুতিনের এজেন্ডায় দ্বিপাক্ষিক বৈঠকও অন্তর্ভুক্ত রয়েছে। বিশেষ করে বৃহস্পতিবার পুতিনের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বৈঠকের কথা রয়েছে।
রাশিয়ান প্রেসিডেন্ট শেষবার কাজাখস্তান সফর করেছিলেন ২০১৯ সালের মে মাসে। এ সময় তিনি ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat