ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-১০-১১
  • ৬৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ ১১ অক্টোবর দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ভ্রাম্যমাণ আদালত মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও অভিযোগের ভিত্তিতে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে মোট ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান মাহমুদ রনি এ আদালত পরিচালনা করেন ৷ ভ্রাম্যমাণ আদালত সুত্রে ,পৌর শহরের মার্কেট থেকে দৃষ্টি সাজ মহলকে নিষিদ্ধ কসমেটিকস পণ্য মজুদ ও বিক্রিতে ২০ হাজার টাকা , ভাই ভাই এণ্টারপ্রাইজকে বিভিন্ন অনিয়মে ২০ হাজার টাকা , লিলি মিষ্টান্ন ভান্ডারকে নোংরা পরিবেশের কারণে ১০ হাজার টাকা , থ্রি স্টার হোটেলকে মূল্য তালিকা না থাকায় ১০ হাজার টাকা , হোমল্যান্ড মেডিসিনকে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রিতে ৩ হাজার এবং মায়ের দোয়া ভ্যারাইটি স্টোরে নিষিদ্ধ পণ্য বিক্রিতে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে উল্লাপাড়া উপজেলা স্যানিটারী ইনেস্পেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ফজলুল হক বারী উল্লাপাড়া মডেল থানা পুলিশ সঙ্গে ছিলেন৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat