ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১০-১১
  • ৭০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মোঃ হাবিবুর রহমান ,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে ধানের জমিতে পানি দেখতে গিয়ে বজ্রপাতে সুজাদ হোসেন (৩২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত সুজাদ হোসেন উপজেলার এনায়েতপুর ইউনিয়নের বুজরকান্তপুর গ্রামের পূর্ব পাড়ার মোঃ চান্দু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে হঠাৎ করে আকাশ কালো মেঘে ঢেকে বৃষ্টি শুরু হয়। তখন সে তার বাড়ির পার্শ্বের মাঠে ধানের ক্ষেতের পানি বের হয়ে যাচ্ছে কিনা সেটা দেখার জন্য মাঠে যায়। এ সময় প্রবল বর্ষণের সাথে বজ্রপাত ঘটলে সেখানেই তার মৃত্যু হয়। বৃষ্টি শেষে স্থানীয়রা তাকে ধানক্ষেতের ধারে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

বজ্রপাতে মৃত্যুর সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় সংবাদ দিলে ও তাদের অনুরোধ মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat