ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-১০-১১
  • ৫০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। দায়িত্বভার গ্রহণের পর কমিটির সদস্যরা চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে।
আজ মঙ্গলবার সিইউজের কার্যালয়ে বিদায়ী কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের কাছে দায়িত্বভার বুঝিয়ে দেয়। এসময় সিইউজের বিদায়ী ও নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা উপস্থত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী। বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি তপন চক্রবর্তী, বিদায়ী ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।
সভাপতির বক্তব্যে সিইউজের বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী বর্তমান কমিটির কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ে সিইউজে সবসময় কাজ করেছে। সাংবাদিকদের কল্যাণে সংগঠনের সব সদস্যদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠান ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সিইউজের সাবেক সভাপতি এম নাসিরুল হক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী আবুল মনসুর, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সাবেক সাধারণ সম্পাদক মহসীন চৌধুরী, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat