ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১০-১১
  • ৩৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জরুরি ভিত্তিতে বাংলাদেশ বেতারের সাংগঠনিক কাঠামো বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু।
বাংলাদেশ বেতারের শুধুমাত্র অনুষ্ঠান বিভাগে শূন্য পদ না থাকায় এবং অবসরজনিত কারণ ছাড়া শূন্য পদ সৃষ্টির সম্ভাবনা না থাকায় কর্মকর্তাদের উচ্চতর বিভিন্ন পদে পদোন্নতি প্রদানের ক্ষেত্রে সংকটের সৃষ্টি হয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে স্থায়ী কমিটির সভাপতি, তথ্য ও সম্প্রচার মন্ত্রী, তথ্য ও সম্প্রচার সচিব এবং বাংলাদেশ বেতারের মহাপরিচালককে সম্প্রতি পত্র দেয়া হয়েছে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।  
স্থায়ী কমিটির সভাপতি পত্রে উল্লেখ করেন, বাংলাদেশ বেতারের অনুষ্ঠান বিভাগে বর্তমানে কর্মরত ৯২ জন সহকারী পরিচালকের মধ্যে (অনুষ্ঠান) ৭১জন কর্মকর্তা উপপরিচালক পদে এবং ৮৩ জন উপপরিচালকের মধ্যে ৬৪ জন কর্মকর্তা আঞ্চলিক পরিচালক পদে পদোন্নতি থেকে বঞ্চিত রয়েছে। একইভাবে আঞ্চলিক পরিচালক ও পরিচালক পদেও পদোন্নতি জট বিরাজমান। এতে বর্তমানে অনুষ্ঠান বিভাগে কর্মরত মোট ২১১জন কর্মকর্তার মধ্যে ১৪৩জন কর্মকর্তা পদোন্নতির অপেক্ষায় রয়েছে।  
পত্রের মাধ্যমে জানা যায়, ২৮তম বিসিএস থেকে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান বিভাগে যোগদানের পর ১২তম বর্ষে এসেও এই ব্যাচের কর্মকর্তারা তাদের প্রথম পদোন্নতি পায়নি, তারপর বর্তমানে কর্মরত ৩৫তম ব্যাচের কর্মকর্তারা ইতোমধ্যেই পদোন্নতির যোগ্যতা অর্জন করেছে। পদ সৃষ্টি করা ছাড়া ক্যাডার কর্মকর্তাদের চাকরিতে যোগদানের ২০ বছরেও পদোন্নতির কোন সুযোগ নেই।  
বাংলাদেশ বেতারের সাংগঠনিক কাঠামো প্রস্তাবনাটি বেতারে না পাঠিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের রেজ্যুলেশনসহ জনপ্রশাসন মন্ত্রণালয়ে জরুরি ভিত্তিতে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করার জোর তাগিদ দেন স্থায়ী কমিটির সভাপতি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat