ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-১০-১১
  • ৩৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বিএনপি বিগত ২০১৪ সালে দেশের জনগণকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছিল। এখন তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাবার স্বপ্নে বিভোর। 
মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে জেলা যুবলীগের ত্রি-বাষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বিএনপি যদি সহিংসতা করে তাহলে আমরাও শক্তি প্রয়োগ করতে বাধ্য হবো। 
সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ডা. মুশফিক হুসেন চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির এমপি, এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, গাজী মো. শাহনওয়াজ এমপি, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম,যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম, রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. রেজাউল কবির বক্তৃতা করেন। 
জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বোরহান চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনে কেন্দ্রীয়, জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ এতে বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat