ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-১০-১১
  • ৫৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা জেলায় মহাসড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য কাজ করছেন হাইওয়ে পুলিশ। মহাসড়কে চালক হেলপারদের প্রশিক্ষণসহ সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করা হচ্ছে।
সূত্রমতে, দেশের লাইফ লাইন খ্যাত এ মহাসড়কে বেপারোয়া গতি, পাল্লা দিয়ে যানবাহন চালানো, আইন ভেঙ্গে ইউটার্ন করা, ক্রটিপূর্ণ ও ফিটনেসবিহীন যানবাহন চালনা, ফুটওভার ব্রিজ ব্যবহার না করাসহ নানা অসতর্কতার কারণে সড়কে ঘটছে দুর্ঘটনা। আর এসব দুর্ঘটনা কমিয়ে আনতে নিরলস পরিশ্রম করছে কুমিল্লা রিজিয়নের হাইওয়ে পুলিশ। চলতি বছরে কুমিল্লায় ৬ হাজার যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৬৮৭০টি গাড়ি আটক করে দুই কোটি ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনা রোধে ১৮২টি কমিউনিটি পুলিশিং টিমের মাধ্যমে কাজ করছে ২৭৩০ জন স্বেচ্ছাসেবক।
জানা যায়, দেশের অর্থনীতির প্রধান লাইফ লাইন ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক। ব্যস্ততম এ মহাসড়কে প্রতিদিন প্রায় ৩৫ হাজার যানবাহন চলাচল করে। ইতিমধ্যে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের উদ্যোগে ২৮২টি ফিডার রোডের মাথায় সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। দুর্ঘটনা প্রবণ এলাকা গুলো চিহ্নিত করেই এসব সর্তকতামূলক সাইন বোর্ড স্থাপন করা হয়েছে। পরিবহন সেক্টরে চালক হেলপারদের নিয়ে ৩২টি প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করে ১৬৫৫ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
এ বিষয়ে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, কঠোর আইন প্রয়োগ ছাড়াও মানবিকতা এবং আধুনিকতা দিয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। কুমিল্লা রিজিয়নের সকল সদস্যদেরকে মানবিক এবং পেশাদারিত্বের নির্দেশনা দিয়ে থাকি। জনসাধারণ এবং যানবাহন চালকরা সচেতন হলে নিরাপদ সড়ক নিশ্চিত করা সহজ হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat