ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১০-১০
  • ৫০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থে’ নারীদের ক্যাটাগরিতে সেপ্টেম্বরের সেরা খেলোয়াড় হতে পারলেন না বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নিগার ও ভারতের স্মৃতি মন্দনাকে টপকে সেরা হয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক হারমানপ্রিত কৌর
আর পুরুষদের ক্যাটাগরিতে সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড় হয়েছেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান। এই ক্যাটাগরিতে রিজওয়ান পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার ক্যামেরুন গ্রিন ও ভারতের অক্ষর প্যাটেলকে।
গেল মাসেই নিগারের নেতৃত্বে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ৫ ম্যাচ খেলে ৪৫ গড়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ১৮০ রান করেছিলেন জ্যোতি। যার সুবাদে মাস সেরার দৌঁড়ে মনোনিত হয়েছিলেন বিাংলাদেশ অধিনায়ক।
আর গেল মাসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে দারুন ছন্দে ছিলেন হারমানপ্রিত। বিশেষভাবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। প্রথম ম্যাচে অপরাজিত ৭৪ রান করেন তিনি। আর সিরিজের দ্বিতীয় ম্যাচে অপরাজিত ১৪৩ রান করেছিলেন হারমানপ্রিত। এই সুবাদে সেরার খেতাব জিতে নিলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে তিনটি হাফ-সেঞ্চুরি করেন মন্দনা ।  
পুরুষ ক্রিকেটে গেল মাসে টি-টোয়েন্টিতে দশ ম্যাচ খেলে সাতটিতে হাফ-সেঞ্চুরি করেন রিজওয়ান। এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি। এরপর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ৩১৬ রান করেন এ ওপেনার। 
টি-টোয়েন্টিতে এক নম্বর ব্যাটার রিজওয়ানের পারফরমেন্সের কাছে হেরেছেন সেরার দৌঁড়ে মনোনিত হওয়া অস্ট্রেলিয়ার ক্যামেরুন গ্রিন ও ভারতের অক্ষর প্যাটেল। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat