ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১০-০৯
  • ৬৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পাবনা জেলার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। গতকাল রাত ৮টায় উপজেলার কুষ্টিয়া-নাটোর মহাসড়কের সলিমপুরের মিরকামারির মুন্নার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের জুমাইনগর গ্রামের আহসান হাবিবের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন (২৪), একই ইউনিয়নের দেবোত্তর গ্রামের জুমাইনগর গ্রামের আহসান হাবিবের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আরেফিন ইসলাম আরিফুল (২৬) এবং একই ইউনিয়নের রানীনগর গ্রামের বাসিন্দা ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক নেতা ইসতিয়াক আহমেদ (২৫)।
পুলিশ জানায়- মৌসুমী পরিবহনের বাসটি কুষ্টিয়া থেকে পাবনা হয়ে রাজশাহী যাচ্ছিল। অপরদিকে মোটরসাইকেল আরোহীরা কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেলের সঙ্গে বাসের সামনা সামনি ধাক্কায় লাগে। এতে ঘটনাস্থলেই সালাউদ্দিন মারা যান। রামেক হাসপাতালে নেয়ার পথে আরিফুল মারা যান। রাত ১১ টায় রামেকে চিকিৎসাধীন অবস্থায় ইসতিয়াক মারা যান।
পাকশী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিস কুমার সান্যাল বলেন, আজ সকালে আইনি প্রক্রিয়া শেষে আরিফুলের মরদেহ হস্তান্তর করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে মৌসুমী পরিবহনের বিরদ্ধে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat