ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-১০-০৯
  • ৩৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিষ্ফোরণে আংশিক ক্ষতিগ্রস্ত ক্রিমিয়ার সাথে রাশিয়ার সংযোগকারী প্রধান সড়ক ও রেল সেতু দিয়ে শনিবার পুনরায় যান চলাচল শুরু হয়েছে। ক্রিমিয়াকে রাশিয়ার সাথে সংযুক্তির প্রতীক হিসেবে বিবেচিত এই সেতুটিতে বিষ্ফোরণের জন্য একটি ট্রাক বোমা হামলাকে দায়ী করেছে ক্রেমলিন।
ইউক্রেন যুদ্ধে ধারাবাহিক ব্যর্থতার জন্য রাশিয়ান সেনাবাহিনী ব্যাপক সমালোচনার মুখোমুখি হওয়ার পর ক্রেমলিন একই দিনে নতুন জেনারেল নিয়োগের ঘোষণা দিয়েছে।
রাশিয়ান তদন্তকারীরা বলেছেন, ১৯-কিলোমিটার (১২-মাইল) সেতুটিতে শনিবার ভোরের দিকে একটি বিস্ফোরণে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে তিনজন নিহত হয়, বেশ কয়েকটি তেলের ট্যাঙ্কারে আগুন লাগে এবং দুটি ট্যাংকার গাড়ির লেনে ভেঙে পড়ে।
বিস্ফোরণের ঘটনায় ইউক্রেনীয় এবং অন্যান্য সামাজিক মিডিয়ায় উল্লাস প্রকাশ করে। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর রাতের ভাষণে এ বিষয় সরাসরি কিছু উল্লেখ করেননি এবং কর্মকর্তারা এর দায় স্বীকার করেনি।
রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী মারাত খুসনুলিন সাংবাদিকদের বলেছেন, ‘রেল সেতু দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা হয়েছে’। কখন থেকে চালু হয়েছে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তি এ কথা জানায়।
আগের এক টেলিগ্রামে খুসনুলিন নিশ্চিত করেছেন যে, ‘মালবাহী এবং যাত্রীবাহী উভয় ধরণের যানবাহন পুনরায় চালু করা হয়েছে এবং ধ্বংস হওয়া লেনগুলো ‘অদূর ভবিষ্যতে’ পুনরুদ্ধার করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat