ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-১০-০৮
  • ৪৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মোঃ হাবিবুর রহমান,নওগাঁ প্রতিনিধিঃ-নওগাঁ পৌর বাজার এলাকা থেকে ৮ জুয়াড়িসহ জুয়া খেলার সরংঞ্জাম জব্দ করেছে সদর থানা পুলিশ। শনিবার (৮ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে পুলিশ। এর আগে গতকাল ৭ অক্টোবর রাতে পৌর বাজার এলাকা তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, আত্রাই উপজেলার সিংবাচা গ্রামের জুয়েল (৩৫) কালিকাপুর গ্রামের আব্দুর রশিদ (৩৫) সদর উপজেলার জালাল হোসেন (৩৫) সম্রাট হোসেন (৩২) আফতাব (৩৫) মো: তুফান (২০) জয়নুল উদ্দিন মোল্লা (৩৯) মোঃ সাহেব আলী (৪৬)।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফয়সাল বিন আহসান জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সদর উপজেলার খাস নওগাঁ মরাকাটা রোড এলাকায় জুয়েল এর ভাড়া করা অটো চার্জার গ্যারেজে জুয়া খেলা চলছিলো। এমন সংবাদের ভিত্তিতে ওই গ্যারেজে অভিযান পরিচালনা করে পুলিশ।
এসময় সেখানে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ ১৫ হাজার ৯২০ টাকা, ১০টি মোবাইল সেটসহ ৮ জুয়ারীকে আটক করা হয়।
ওসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হবে। এরপর আজ আদালতে পেরন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat