ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১০-০৮
  • ৬২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার  মো. শামসুল হক টুকু এমপি বলেছেন, ক্ষুধা, দারিদ্র্য, সন্ত্রাস ও মাদক মুক্ত দেশ গড়তে পাবনাবাসীকে এগিয়ে আসতে হবে।
তিনি শুক্রবার জাতীয় সংসদের এলডি হলে উত্তরা পাবনা সোসাইটি, ঢাকা’র উদ্যোগে আয়োজিত পাবনার উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, পাবনাকে নিয়ে যারা ভাবেন- তাদের এগিয়ে আসতে হবে। আমরা শেখ হাসিনার নেতৃত্বে পাবনাকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবো, আমাদের সকলকে এ অগ্রযাত্রায় মিলেমিশে কাজ করতে হবে। 
এসময় দলমত নির্বিশেষে সকল সংগঠনকে একত্রিত হয়ে পাবনাকে এগিয়ে নিয়ে যাবার আহ্বান জানান তিনি।
ডেপুটি স্পিকার আরও বলেন, আমি মন-প্রাণ দিয়ে পাবনাবাসীর চাওয়া-পাওয়া ও অভাব-অভিযোগ শুনেছি। আসুন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের হাত ধরে পাবনার উন্নয়ন করি।
তিনি বলেন, পাবনা একটি কৃষি-সমৃদ্ধ জেলা। পাবনাকে ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস ও মাদক মুক্ত হিসেবে গড়ে তুলতে হলে, ব্যবহারিক ও কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। উন্নয়নের জন্য আমাদের সন্তানদের প্রশিক্ষিত হওয়া দরকার। 
তিনি আরো বলেন, আমাদের শিশুরা বিপথগামী হচ্ছে কিনা- সেদিকে নজর রাখা অত্যন্ত জরুরি। উন্নয়নের পথে বাঁধা কারা, তাদের খুঁজে বের করতে হবে- অন্যথায় পাবনার উন্নয়ন ব্যাহত হবে।
তিনি  বলেন, আমাদের প্রধানমন্ত্রীর কাছে কিছু চাইতে হয়না। তিনি সারাদেশকে নিয়ে ভাবেন। ঐক্যবদ্ধ শক্তি তৈরি করতে হলে মুক্তিযুদ্ধের চেতনায় একত্রিত হতে হবে। 
পাবনার সকল সংগঠনগুলোকে এক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারাই পাবনাকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। আমাদের দরকার শিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে উঠা। মাদকের ছোবল থেকে নিজেদের রক্ষা করা। 
তিনি বলেন, দেশের উন্নয়ন হলে পাবনা পিছিয়ে থাকবে না। পাবনা শহরে পাড়া-মহল্লায় মত-পার্থক্য ও বিভেদ পরিহার করতে হবে। আমি মনে করি আপনাদের পাড়া মহল্লা নিয়ে না ভেবে সমগ্র পাবনাকে নিয়ে ভাবা উচিত। তাহলে পাবনা জেলার সার্বিক উন্নয়ন সম্ভব হবে।
তিনি বলেন, চলার পথে মত পার্থক্য ও ভুল-ভ্রান্তি হতে পারে। তাই আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে দেশকে এগিয়ে নিয়ে যাই। সুষ্ঠু মানব সম্পদ গঠনে নিজেদের সন্তানদের মাদকের আগ্রাসন থেকে রক্ষা করি। 
উত্তরা পাবনা সোসাইটির সভাপতি  অধ্যাপক ড. আমিন উদ্দিন মৃধা’র সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন- গোলাম ফারুক প্রিন্স এমপি, মো. নুরুজ্জামান এমপি, আহমেদ ফিরোজ কবির এমপি, নাদিরা ইয়াসমিন জলি, এমপি, ড. মজিবুর রহমান, কর্ণেল (অবঃ) রশীদুজ্জামান, কৃষিবিদ ড. জয়নুল আবেদীন, ডিআইজি মোজাম্মেল হক, অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেন,  মো. আশরাফুল আলম ও নাট্যকার বৃন্দাবন দাসসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যম কর্মী ও পাবনা জেলার বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat