ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-১০-০৬
  • ৫৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলা আওয়ামী-যুবলীগের ত্রি- বার্ষিক সম্মেলন আজ অনুষ্ঠিত হয়েছে।বেলা সাড়ে ১১টায় কাউখালী উপজেলা পরিষদ ময়দানে যুবলীগের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কাউখালী উপজেলা যুবলীগের সভাপতি অংক্যজ চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী-যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যরিস্টার শেখ ফজলে নাঈম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও কাউখালী উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুই প্রু চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুর রহমান সোহাগ, কেন্দ্রীয় যুবলীগের উপ ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক নাছির উদ্দিন, কেন্দ্রীয় সদস্য কায়ছার উদ্দিন, কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুদ্দোহা চৌধুরী,, জেলা যুবলীগের সভাপতি ও রাঙ্গামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল প্রমূখ।
সম্মেলনের আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat