ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-১০-০৬
  • ৪২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, তিনি আশা করছেন ক্রেমলিন সংযুক্ত অঞ্চলে পরিস্থিতি স্থিতিশীল হবে। 
যদিও রাশিয়ার সাথে সংযুিক্তর ঘোষণা দেয়া ইউক্রেন অঞ্চলে মস্কোর সেনাবাহিনী পিছু হটতে বাধ্য হচ্ছে এবং কিয়েভবাহিনী গুরুত্বপূর্ণ কিছু শহর দখলে নিয়েছে। 
একইসঙ্গে পুতিন রুশ নিয়ন্ত্রিত জাপোরিঝজিয়া অঞ্চলে ইউরোপের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র দখলে নিতে তার সরকারকে নির্দেশ দিয়েছেন। 
এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা প্রধান রাফায়েল গ্রসি এই কেন্দ্র নিয়ে আলোচনা করতে কিয়েভের পথে রয়েছেন। 
পূর্বাঞ্চলীয় লুগানস্কে ইউক্রেন বাহিনী রুশ সৈন্যদের পরাজিত করার প্রেক্ষিতে ক্রেমলিন তা পুনরুদ্ধারের অঙ্গীকার করেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বুধবার বলেছেন, তার বাহিনী রুশ সৈন্যদের কাছ থেকে খেরসনের তিনটি গ্রাম পুনরুদ্ধার করেছে।
এ প্রেক্ষাপটে পুতিন টেলিভিশনের ভিডিও কলে রুশ শিক্ষকদের বলেন, আমরা এই ধারনা নিয়ে কাজ করছি যে নুতন অঞ্চলে পরিস্থিতি স্থিতিশীল হবে। 
যদিও এর কয়েকঘন্টা আগে ইউক্রেনের নিয়োগ দেয়া লুগানস্ক প্রধান সার্গি গেইডে ওই্ অঞ্চল দখলমুক্ত করার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে ঘোষণা দেন।
উল্লেখ্য, পুতিন বুধবার ইউক্রেনের চার অঞ্চল রাশিয়ার সাথে সংযুক্ত করার আইনে স্বাক্ষর করেন। অঞ্চলগুলো হলো দোনেৎস্ক, খেরসন, লুগানস্ক ও জাপোরিঝজিয়া। মস্কো ২০১৪ সালে যে ক্রিমিয়া দখলে নিয়েছে সেখানকার সাথে করিডোর হিসেবে কাজ করবে এসব অঞ্চল যা পুরো ইউক্রেনের ২০ শতাংশ এলাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat