ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-১০-০৩
  • ৪৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মোঃ হাবিবুর রহমান,নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর মান্দায় খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে সোমবার সকাল ১০ টার দিকে পরিষদ চত্বরে ২৩০ জন কৃষকের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
এসময় উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল মান্নান আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, পল্লি বিদ্যুৎ সমিতি মান্দা জোনাল অফিসের ডিজিএম শফিউল আলম, উপজেলা বিএমডিএর সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন, উপজেলা জনস্বাস্থ্য দপ্তরের উপসহকারী প্রকৌশলী এনায়েত হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের লক্ষে ২৫০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি করে পেঁয়াজের বীজ, ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি (পটাশ) সার, বীজতলার জন্য পলিথিন, সুতলি ও বালাইনাশক দেওয়া হয়েছে। এ ছাড়া শ্রমিক খরচ বাবদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ২৮০০ টাকা করে পাবেন প্রত্যেক কৃষক।।
কৃষি কর্মকর্তা আরও বলেন, চলতি খরিপ মৌসুমে ৮০ কৃষকের মাঝে ৫ কেজি করে মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat