ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১০-০২
  • ৩৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে আজ তার সংসদ ভবনস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তে সুবোলো সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা ইন্দোনেশিয়া-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সংসদীয় কূটনীতি, বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রম, বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি, কোভিড পরবর্তী বাংলাদেশের স্থিতিশীল অর্থনৈতিক অবস্থা, ব্যবসা-বাণিজ্যের প্রসার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।  
স্পিকার বলেন, ইন্দোনেশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতীম দেশ। বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার সংসদ সদস্যদের পারস্পরিক সফর বিনিময় ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে দুদেশের সম্পর্ক আরো জোরালো হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের মৌলিক চাহিদা ও জীবনমান উন্নয়নে নিরলস কাজ করছেন। বহুমুখী পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির প্রশংসা করে রাষ্ট্রদূত হেরু হারতান্তে সুবোলো বলেন, ইসলাম ধর্মীয় জনসংখ্যা বেশি হলেও বাংলাদেশে সকল ধর্মের সহাবস্থান সত্যি প্রশংসনীয়। 
স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার কথা সংবিধানে সন্নিবেশ করে গেছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস ও নিজ নিজ ধর্মীয় উৎসব সুষ্ঠুভাবে পালন করছে।
এসময় মিনিস্টার কাউন্সেলর হিদায়াত আতজেহ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ-ইস্ট এশিয়া উইং-এর মহাপরিচালক নুরুল হুদা ও সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat