ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৯-২৮
  • ২৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন (৭৫তম জন্মবার্ষিকী) উপলক্ষ্যে ডাক অধিদপ্তর স্মারক ডাকটিকিট ও উদ্ধোধনী খাম অবমুক্ত এবং ডাটাকার্ড ও বিশেষ সীলমোহর প্রকাশ করেছে।   
এছাড়াও ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও আর্কাইভ ১৯৭১’র  উদ্যোগে শেখ হাসিনা’র বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর ঢাকা জিপিও প্রঙ্গণে আজ বুধবার থেকে দু’দিনের আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।  
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আজ ঢাকায় জিপিও মিলনায়তনে দশ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট ও দশ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম অবমুক্ত  এবং পাঁচ টাকা মূল্যমানের ডাটা কার্ড ও বিশেষ সীলমোহর প্রকাশ করেন। 
এর আগে তিনি ফিতা কেটে শেখ হাসিনা’র বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর ঢাকা জিপিও প্রাঙ্গণে দু’দিনব্যাপী  আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। 
ডাক ও টেলিযোগযোগাযোগ বিভাগের সচিব মো: খলিলুর রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক ফয়জুল আজিম এবং আর্কাইভ একাত্তরের কর্ণধার সাংবাদিক প্রনব সাহা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর তৎকালীন ফরিদপুর জেলার (বর্তমান গোপালগঞ্জ জেলা) টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat