ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৯-২৭
  • ৩৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নাসার একটি মহাকাশযান সোমবার পৃথিবী থেকে ৭০ লাখ মাইল দূরে একটি গ্রহাণুকে কক্ষপথ থেকে বিচ্যুত করতে এটির ওপর আঘাত করেছে। পৃথিবীর দিকে মহাকাশীয় বস্তুর আঘাতে ধ্বংসাত্মক বিপর্যয় থেকে মানব জাতিকে রক্ষায় এই ঐতিহাসিক এবং সফল পরীক্ষা চালানো হয়। 
ডাবল অ্যাস্টেরয়েড রিডাইরেকশন টেস্ট (ডার্ট) ইমপ্যাক্টর তার লক্ষ্যবস্তু স্পেস রক ডিমোরফোসকে ইস্টার্ন টাইম পিএম ৭.১৪ টায় (২৩১৪ জিএমটি) আঘাত হেনেছে। ক্যালিফোর্নিয়া থেকে মহাকাশযানটি উৎক্ষেপণের ১০ মাস পরে এটি ওই গৃহাণুতে আছড়ে পড়ে। 
নাসার গ্রহ বিজ্ঞান বিভাগের পরিচালক লরি গ্লেজ বলেন, ‘আমরা একটি নতুন যুগের সূচনা করছি, এমন একটি যুগ যেখানে আমাদের একটি বিপজ্জনক  গ্রহাণুর প্রভাবের মতো কিছু থেকে নিজেদেরকে রক্ষা করার ক্ষমতা আছে।’
৫৩০-ফুট (১৬০-মিটার) দৈর্ঘের ডিমোরফস গ্রহাণুটি একটি মিশরীয় পিরামিডের আকারের সঙ্গে  প্রায় তুলনীয়, এটি তার বড় সহদর ডিডাইমোস নামে আধা মাইল লম্বা গ্রহাণুকে  প্রক্ষিণ করে। আগে কখনও এমনটা দেখা যায়নি, মহাকাশযানের সঙ্গে সংঘর্ষের এক ঘন্টা আগে এই ক্ষুদ্র চাঁদ  ‘মুনলেট’ আলোর সরু রেখা হিসাবে আবির্ভূত হয়েছিল।
এটির ডিমের মতো আকৃতি এবং খসখসে, বোল্ডার-ডটেড পৃষ্ঠটি শেষ কয়েক মিনিটের মধ্যে পরিষ্কার এবং দৃশ্যমান হয়ে উঠেছিল। ডার্ট এটির দিকে প্রতি ঘন্টায় প্রায় ১৪,৫০০ মাইল (২৩,৫০০ কিলোমিটার) বেগে ছুটে যায়।
এটি সফলভাবে আঘাত হানার চূড়ান্ত দৃশ্য দেখে নাসার বিজ্ঞানী এবং প্রকৌশলীরা করতালিতে ফেটে পড়েন। গ্রহাণুটিতে আঘাত হানায় এর কক্ষ বিচ্যুতি ঘটে, এতে গ্রহাণুটি আর পৃথিবীর জন্য হুমকি হয়ে উঠছে না।
কিন্তু নাসার মতে একটি বাস্তব পরিস্থিতির মুখে পড়ার আগে এই পরীক্ষাটি চালানো গুরুত্বপূর্ণ। 
ডিমোরফোস এর অগ্রভাগে আঘাত করা হয়েছে, নাসা আশা করে যে এটিকে একটি ছোট কক্ষপথে ঠেলে দেবে, ডিডাইমোসকে ঘিরে এই গ্রহাণুর আবর্তন কাল ১০ মিনিট কমে যাবে, আঘাতের আগে এই আবর্তন কাল ছিল ১১ ঘন্টা ৫৫ মিনিট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat