ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৯-২৬
  • ২৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ধর্ম প্রতিমন্ত্রী ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মো. ফরিদুল হক খান আজ জেলার বোদা উপজেলার মাড়িয়া ইউনিয়নে করতোয়া নদীতে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনাস্থল এবং দেবিগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়ন  ছত্রশিকারপুর গ্রাম পরিদর্শন করেছেন।  
প্রতিমন্ত্রী এ সময় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ হতে নিহত ব্যক্তিদের প্রত্যেক  পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেন।
এ সময় প্রতিমন্ত্রী  নৌ দুর্ঘটনায় হতাহত  ব্যক্তিদের  শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
পরিদর্শনকালে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান রমেশচন্দ্র সেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান  শ্রী  মনোরঞ্জন শীল গোপাল এমপি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের  ট্রাস্টি ববিতা সরকার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব দিলীপ কুমার ঘোষ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. মনজুরুল হক, পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  
 গতকাল সোমবার হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয়  উৎসব মহালয়া উপলক্ষ্যে পূজা অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে নৌকাযোগে যাত্রীরা জেলার বোদা উপজেলার শ্রী শ্রী বদেশ্বরী মন্দিরে  পারাপার হচ্ছিলেন। অতিরিক্ত যাত্রী পরিবহণের কারনে  নৌকাডুবি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat