ব্রেকিং নিউজ :
সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সিলেবাস অনুযায়ী এসএসসি পরীক্ষার প্রশ্ন বিতরণে কেন্দ্র সচিবদের নির্দেশনা ঢাকা বোর্ডের নিজের বাল্যবিয়ে ঠেকিয়ে ‘কন্যা সাহসিকতা’ পুরস্কার পেল পিরোজপুরের তহমিনা অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোয় ট্রাম্পকে ধন্যবাদ পাক প্রধানমন্ত্রীর, আলোচনার আহ্বান ডোপ টেস্টে পজিটিভ পাকিস্তানী অলরাউন্ডার নাওয়াজ আমি অভিনেতা হলেও রাজনীতিতে নেমে অভিনয় করিনি: থালাপতি বিজয় মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৯-২৫
  • ৫০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ কমেছে দশমিক ১৬ শতাংশ। শনিবার করোনায় শনাক্তের হার ছিল ১৩ দশমিক ১২ শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে ১২ দশমিক ৯৬ শতাংশে।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে দুই জন মারা গেছেন। আগের দিন এই রোগে চার জন মারা গিয়েছিল। এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৫৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ৪ হাজার ৪১৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৫৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিন ২ হাজার ৬৬৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩৫০ জন। দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৮ লাখ ৫২ হাজার ৪৪৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ২১ হাজার ৬৯০ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৩৫৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৬২ হাজার ৮৭২ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ০৯ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ১০ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৪৬৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪৬৫ জন। শনাক্তের হার ১৩ দশমিক ৪১ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat