ব্রেকিং নিউজ :
লেবাননের মানবিক সংকট মোকাবিলায় ৫০০ মিলিয়ন ইউরো দরকার : নাওয়াফ সালাম সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সিলেবাস অনুযায়ী এসএসসি পরীক্ষার প্রশ্ন বিতরণে কেন্দ্র সচিবদের নির্দেশনা ঢাকা বোর্ডের নিজের বাল্যবিয়ে ঠেকিয়ে ‘কন্যা সাহসিকতা’ পুরস্কার পেল পিরোজপুরের তহমিনা অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোয় ট্রাম্পকে ধন্যবাদ পাক প্রধানমন্ত্রীর, আলোচনার আহ্বান ডোপ টেস্টে পজিটিভ পাকিস্তানী অলরাউন্ডার নাওয়াজ আমি অভিনেতা হলেও রাজনীতিতে নেমে অভিনয় করিনি: থালাপতি বিজয় মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের
  • প্রকাশিত : ২০২২-০৯-২৩
  • ৬৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামী ২৭ সেপ্টেম্বর শহীদ মোহাম্মদ ময়েজউদ্দিনের ৩৮তম শাহাদাৎ বার্ষিকী। এ উপলক্ষে ঢাকা ও গাজীপুরে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা ও স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল।
শহীদ মোহাম্মদ ময়েজউদ্দিন ১৯৮৪ সালের ২৭ সেপ্টেম্বর গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি গাজীপুরের কালিগঞ্জে শহীদ হয়েছিলেন। স্বাধীনতা পুরষ্কার প্রাপ্ত জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ময়েজউদ্দিনের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ২৬ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এছাড় ২৭ সেপ্টেম্বর সকাল ৯টায় বনানী কবরস্থানে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করা হবে। এছাড়া দুপুরে গাজীপুরের বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ২৬ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবে “ গণতন্ত্র ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনপ্রতিনিধি ও পেশাজীবীদের ভূমিকা” শীর্ষক এক আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ও ১৪ দলের প্রধান সমন্বয়ক আমির হোসেন আমু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য মোজাফফর হোসেন পল্টু, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট কামরুল ইসলাম এমপি, দ্য ডেইলী অবজারভার সম্পাদক সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার নেতৃবৃন্দ।
বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক এবং সাবেক প্রতিমন্ত্রী শহীদ ময়েজ উদ্দিন স্মৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক মেহের আফরোজ চুমকি এমপি এক বিবৃতিতে ঢাকা ও গাজীপুরের সকল কর্মসূচি পালন করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat