ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৯-২২
  • ৩৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির সভায় দৃষ্টি নন্দন ও পুষ্টিগুন সমৃদ্ধ কৃষিজ পণ্য উৎপাদনে গবেষণা কার্যক্রম জোরদার করার পরামর্শ দেয়া হয়েছে। 
কমিটির সভাপতি মতিয়া চৌধুরীর সভাপতিত্বে  আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।
কমিটির সদস্য কৃষি মন্ত্রী  ড. আব্দুর রাজ্জাক, মুহা: ইমাজ উদ্দিন প্রাং, মো:মোসলেম উদ্দিন, মো: মামুনুর রশীদ কিরন, আনোয়ারুল আবেদীন খান, জয়াসেন গুপ্তা এবং উম্মে কুলসুম স্মৃতি সভায়  অংশগ্রহণ করেন।
সভায় কমিটির গত বৈঠকের  সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি এবং কৃষি মন্ত্রণালয়ের সার্বিক বিষয়ে বিশদ আলোচনা করা হয়। 
সভায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) ”খামারি মোবাইল অ্যাপ” উদ্ভাবন করায় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন এবং অ্যাপটি প্রশিক্ষণপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা এবং কৃষকের  যথাযথভাবে প্রয়োগের ব্যবস্থা নিশ্চিত করতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
সভায় দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী জেলাগুলোতে কৃষির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
এছাড়া, জলবায়ু পরির্তনের আলোকে কৃষককে সতর্ক রাখা এবং শীত মৌসুমের পঁচনশীল ফসল সংরক্ষণের ব্যবস্থা গ্রহণে মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া  হয়।
কৃষি মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানসহ কৃষি মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায়  উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat