ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৯-২১
  • ৪১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে আনা মামলায় নড়াইলের স্বেচ্ছাসেবক দল নেতা তরিকুল ইসলামকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।
হাইকোর্টের জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি এম. ইনায়েতুর রহিম আট সপ্তাহের জন্য জামিন স্থগিত করে আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল এস এম মুনীর ও সহকারী এটর্নি জেনারেল মো.সাইফুল আলম।    
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে তরিকুল তার ফেসবুক আইডি থেকে গত ৬ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ একটি পোস্ট দেন।
পোস্টটি নজরে আসলে নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকাশ ঘোষ রাহুল বাদী হয়ে ৮ আগস্ট তরিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে লোহাগড়া থানায় মামলা করেন। পরে উপজেলার শালনগর ইউনিয়নের পার-শালনগর গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
তরিকুল জেলার লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক।
নিম্ন আদালতে জামিন নামঞ্জুরের পরে তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। গতকাল হাইকোর্ট তাকে জামিন দেন। এ জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার কোর্টে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat