ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৯-১৭
  • ৩৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জর্ডানের রাজধানীতে শনিবার একটি ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষ থেকে সর্বশেষ মৃতদেহটি উদ্ধার করা হলে, চার দিনের অনুসন্ধান প্রচেষ্টা সমাপ্ত হয়। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়ালো ১৪ জন। জননিরাপত্তা বিভাগের মুখপাত্র আমের আল-সারতাউই বলেন, শনিবার উদ্ধারকারী দলগুলি সর্বশেষ নিখোঁজ ব্যক্তির মৃত দেহটি খুৃঁজে পেতে সক্ষম হয়েছে। খবর এএফপি’র।
মঙ্গলবার আম্মানের প্রাচীনতম বসতি এলাকা জাবাল আল-ওয়েবদেহে একটি চার তলা আবাসিক ভবন ভেঙে পড়লে ব্যপক উদ্ধার অভিযান শুরু করা হয়। চিকিৎসা সূত্র বলেছে, উদ্ধারকৃত সর্বশেষ মৃতদেহটি একজন নারীর। এর আগে, বৃহস্পতিবার জরুরী কর্মীরা ধ্বংসস্তুপ থেকে একটি চার মাস বয়সী মেয়ে শিশুকে উদ্ধার করে। তার গায়ে সামান্য আঘাতের চিহ্ন পাওয়া যায়।
রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, জর্ডানের পাবলিক প্রসিকিউটর তদন্তের অংশ হিসেবে বিল্ডিং ম্যানেজার ও সংস্কার কাজের সাথে জড়িত আরও দুজন ব্যক্তিসহ তিনজনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনাস্থলটি রাজধানীর মধ্য জাবাল আল-ওয়েবদেহ এলাকায় অবস্থিত। এলাকাটি অত্যন্ত প্র্রাণবন্ত একটি সাংস্কৃতিক জীবনঘন বসতি এবং বিপুল সংখ্যক প্রবাসীর আবাসস্থল হিসেবে পরিচিত। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat