ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০৯-১৬
  • ৫৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অবশেষে সাফ চ্যাম্পিয়নশিপে অবসান ঘটলো ভারতীয় আধিপত্যের। পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে সাফ ওমেন চ্যাম্পিয়নশীপের ফাইনালে উঠেছে  স্বাগতিক নেপাল। প্রতিপক্ষ  বাংলাদেশ।
আজ দশরথ রঙ্গশালায় অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমি-ফাইনালের ম্যাচে শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+১ মি.) নেপালের হয়ে জয়সুচক একমাত্র গোলটি করেছেন স্বাগতিক স্ট্রাইকার রাসমি কুমারি গিসিং। এই জয়ের ফলে সাফ চ্যাম্পিয়নশীপে প্রথমবারের মতো ভারত বিহিন ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এর আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত দিনের প্রথম সেমি-ফাইনালে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।  আগামী ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায় ফাইনালে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। সাফের ১২ বছরের ইতিহাসে এই প্রথম ভারতবিহীন ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ গ্রুপের ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে মালদ্বীপ, ৬-০ গোলে পাকিস্তান এবং ভারতের বিপক্ষে ৩-০ গোলে জয়লাভ করে গ্রুপ সেরা হিসেবে সেমিফাইনালে উন্নীত হয়েছিল। অপরদিকে বি গ্রুপ থেকে নেপাল তাদের প্রথম ম্যাচে ৪-০ গোলে ভুটান এবং ৬-০ গোলে শ্রীলংকাকে হারিয়ে গ্রুপ সেরা হিসেবে সেমি-ফাইনাল নিশ্চিত করেছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat