ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৯-১৫
  • ৫০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উল্লাপাড়ায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করনে সাংবাদিক ও সুধিজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল তিন টায় উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন এ মতবিনিময় সভার সভাপতি হিসেবে তিনি তার বক্তব্যে বলেন- টেকসই উন্নয়নের লক্ষ্যে বর্তমানে মানসম্মত শিক্ষাকে গুরুত্ব দেয়া হচ্ছে। প্রাথমিক শিক্ষা হলো শিক্ষা ব্যবস্থার প্রথম এবং প্রধান ভিত্তি। গুণগত ও মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা পরবর্তী শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। বিশ্বের অন্যান্য দেশে প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব প্রদান করা হয় সবচাইতে বেশি। শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষার ভিত্তির উপর নির্ভর করে পছন্দমত পরবর্তী শিক্ষার ধারাকে বেছে নেন। কারিগরি, বিজ্ঞান, কলা বা বাস্তবমূখী শিক্ষার মাধ্যমে তারা নতুন প্রজন্মকে আগামী দিনের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলে। বাস্তব এ চিত্রকে সামনে রেখেই বাংলাদেশকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রাথমিক শিক্ষার গুণগতমান বৃদ্ধিতে সার্বিক প্রয়াস চালাতে হবে।
শিক্ষা সকলের সমান অধিকার। দারিদ্র্য বিমোচনের লক্ষ্য পূরণে শিক্ষাই হচ্ছে প্রধান অবলম্বন। মেধা ও মননে আধুনিক এবং চিন্তা-চেতনায় অগ্রসর একটি সুশিক্ষিত জাতিই একটি দেশকে উন্নতির শিখরে পৌছে দিতে পারে। তাই শিক্ষাই জাতির মেরুদন্ড বলা হয়।
মতবিনিময় সভায়  আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া প্রেসক্লাবের আহবায়ক আলহাজ্ব আব্দুল বাতেন হিরু, সাংবাদিক কল্যান ভৌমিক, হাফিজুর রহমান  বাবলু, সাপ্তাহিক জনতার সংগ্রাম পত্রিকার সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম সবুজ, উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মমতাজ হাসান রিটু, উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী সানজিদা, মাহমুদ ভাটবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম,
নয়ানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিনা রানী ওউল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্র রঞ্জন রায় প্রমুখ।
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করনে সাংবাদিক ও সুধিজনদের মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat