ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০৯-১৩
  • ৫৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৫ জনের কোভিড সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ৪ দশমিক ৭১ শতাংশ।
চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের আজকের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি), নগরীর পাঁচ ল্যাব ও এন্টিজেন টেস্টে গতকাল চট্টগ্রামের ১০৬ জনের নমুনা পরীক্ষা করলে নতুন ৫ জন পজিটিভ শনাক্ত হন। এরা সকলেই শহরের বাসিন্দা। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লক্ষ ২৮ হাজার ৭৮০ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ৯৩ হাজার ৮৮৩ জন ও গ্রামের ৩৪ হাজার ৮৯৭ জন। গতকাল করোনায় শহর ও গ্রামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে মৃতের সংখ্যা এখন ১ হাজার ৩৬৭ জনই রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, বেসরকারি এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে গতকাল সবচেয়ে বেশি ৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখানে কাউকে সংক্রমিত পাওয়া যায়নি। বিআইটিআইডি ল্যাবে ১২ নমুনা পরীক্ষায় ২ টিতে করোনার সংক্রমণ শনাক্ত হয়। শেভরনে ১৫ জনের নমুনায় ৩ জন আক্রান্ত শনাক্ত হয়। এছাড়া, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৪, এপিক হেলথ কেয়ারে ৮ ও মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৭ টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ১০ জনের এন্টিজেন টেস্ট করা হয়। এন্টিজেন টেস্ট ও তিন ল্যাবে করোনায় সংক্রমণ পাওয়া যায়নি।
এদিন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেকহা), আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, ল্যাব এইড ও এভারকেয়ার হসপিটাল ল্যাবরেটরিতে কোনো নমুনা পরীক্ষা হয়নি।
ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার নির্ণিত হয়, বিআইটিআইডিতে ১৬ দশমিক ৬৬ ও শেভরনে ২০ শতাংশ এবং মেডিকেল সেন্টার হাসপাতাল, এপিক হেলথ কেয়ার, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল, মেট্রোপলিটন হাসপাতাল ও এন্টিজেন টেস্টে ০ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat