ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০৯-১১
  • ৩৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ডেপুটি স্পিকার ও শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের চেয়ারম্যান শামসুল হক টুকু বলেছেন, শিশু অধিকার রক্ষায় একটি ক্রস সেক্টর বডি গঠন করা জরুরি।
তিনি বলেন, সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয়ে পথশিশুদের সকল সমস্যার সমাধান করতে হবে। 
জাতীয় সংসদের এলডি হলে আজ অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এ কথা বলেন।
তিনি বলেন, আজ যে শিশুটি জন্মগ্রহণ করছে সে রাষ্ট্রের মালিক। সুতরাং সেই শিশুটি পথে থাকতে পারেনা। তাকে মানবসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য সরকার কাজ করে যাচ্ছে।  
শামসুল হক টুকু বলেন, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সাথে সাথে ভাসমান শিশুদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এদেরকে সম্পদ হিসেবে গড়ে তোলার দায়িত্ব সবার।  
ঢাকা আহ্ছানিয়া মিশন ও স্ক্যান বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আরিফুল কায়সার, সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এমএম মাহমুদউল্লাহ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিপ্তরের স্বাস্থ্য শাখার যুগ্ম মহাপরিদর্শক মো. মতিউর রহমান এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এএফএম গোলাম শরফুদ্দিন। 
ঢাকা আহ্ছানিয়া মিশনের ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর ড. কাজী শরিফুল আলমের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক সাজেদুল কাইয়ুম দুলাল। 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের শিক্ষা সেক্টরের যুগ্ম পরিচালক মো. মনিরুজ্জামান, প্রকল্প সমন্বয়কারী জুলফিকার মতিন, পথশিশুদের প্রতিনিধি হিসেবে পথশিশু টাস্কফোর্সের সদস্য, ঢাকা আহ্ছানিয়া মিশনের আওতায় সুবিধাভোগী পথশিশুসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat